• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড়

শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

দর্পন ডেস্ক / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা হবে ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেজড। শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার। এ কারণে শিক্ষার গুরুত্ব বিবেচনায় শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার ১৩ জুন বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাকে ইনোভেশনে নিয়ে যাচ্ছি। শিক্ষাকে আনন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, শিক্ষায় উৎসাহী করতে জাতীয় পর্যায়ে আমরা শুধু শ্রেষ্ঠ শিক্ষার্থী-শিক্ষকই নির্বাচন করব না, বাংলাদেশের সেরা শিক্ষানুরাগীও নির্বাচিত করব। যারা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ অন্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/