• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

দর্পন ডেস্ক / ৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিএনপির রাজনীতি মানুষের জন্য। আর এ কারণেই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে খাল খনন কর্মসূচি শুরু করেছি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১৩ জুন বেলা ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে এবং তাদের সুবিধা ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করেছি। প্রতিশ্রুতি অনুযায়ী কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার সুবিধা দেয়া হবে।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাজেটে আমরা কৃষকদের জন্য বরাদ্দ রেখেছি এবং ইনশাআল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আট থেকে প্রায় ১০ হাজার কৃষকের কাছে কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ অন্যরা বক্তব্য রাখেন।

এর আগে শনিবার ১৩ জুন সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন।

এ সময় ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বৃষ্টি উপেক্ষা করে অনেককে হাতে ছাতা, আবার অনেককে ভিজেই প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় থাকতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজার শহরের চিত্র ছিল ভিন্ন। বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাস টার্মিনাল, লিংক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট। নিরাপত্তাবাহিনী, সরকারি অতিথি এবং দলীয় নেতাকর্মীদের বহনকারী যানবাহন ছাড়া সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িবহর নিয়ে পৌঁছান কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের মোহনায়। যেখানে খালের পুনঃখনন উদ্বোধন করেন বেলা ১১টার দিকে। এরপর একটি গাছের চারাও রোপণ করেন তিনি।

এরপরই যেখানে তৈরি মঞ্চে শুরু হয় পথসভা। বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন তিনি। বেলা ১১টা ৫০ মিনিটে শেষ করেন বক্তব্য।

পাতলি খালের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রা করেন। যেখানে বেলা ১২টায় দিকে পৌঁছান তিনি। যেখানে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পরবর্তী ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখেন।

এরপর তিনি পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর পেকুয়ায় গিয়ে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। ওখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬ টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করেন। 

সফরের শেষে রাত ৮ টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/