• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

অলিম্পিক সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স কারখানায় চাকরির নিশ্চয়তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। কারখানা বিক্রি হওয়ার গুঞ্জনে বুধবার ১০ জুন দুপুরে কারখানার সামনে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, অলিম্পিক কারখানা বিক্রি হওয়ার কথা জানতে পেরে ইউনিয়ন নেতারা মালিককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে মালিক মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু কারখানার শ্রমিকদের চাকরিসহ হস্তান্তর করার বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করার বিষয় নিয়ে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না। এতে শ্রমিকেরা চাকরি ও পাওনাদি নিয়ে ভীষণ অনিশ্চয়তায় পড়েছেন।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও সব বকেয়া পরিশোধের জন্য জোর দাবি জানান। এই দাবিতে ১৯ জুন অশ্বিনীকুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শ্রমিকরা।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। বক্তব্য রাখেন সদস্য শহিদুল শেখ, শহিদুল হাওলাদার, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, সহসভাপতি আবু বকর সিদ্দিক লিটন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক শাকিল হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/