বিসিবি নির্বাচন শেষে বোর্ড সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। একক প্রার্থী হিসেবে বিসিবির ২১তম সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। এর আগে রোববার সকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিসিবির এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরিতেই ছিল মূল প্রতিদ্বন্দ্বিতা। ১২ পদের বিপরীতে এ ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন ১৬ জন। তামিমের পর ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। ৭০ ভোট পেয়েছেন মাসুদুজ্জামান। ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পেয়েছেন ৬৮ ভোট।
এ ছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬ ভোট করে। সাকিফ আহমেদ সালাম পেয়েছেন ৬৫ ভোট। আসিফ রব্বানী পেয়েছেন ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট এবং সরকার মাহবুব আহমেদ শামীম পেয়েছেন ৪১ ভোট।
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন- তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ সালাম।
এই ক্যাটাগরিতে নির্বাচিত হতে পারেননি চার প্রার্থী। তারা হলেন- মোহাম্মদ আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু ও মেজর ইমরোজ আহমেদ (অব.)।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন ১০ পরিচালক। তাদের মধ্যে বেশির ভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট হয়েছে শুধু খুলনা ও বরিশাল বিভাগে।
ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শফিকুল আলম ও শান্তনু ইসলাম।
এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। বরিশালে একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে পরিচালক হন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
ক্যাটাগরি-৩ বা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
বিসিবির পরিচালনা পর্ষদ মোট ২৫ সদস্যের। এর মধ্যে ২৩ জন আসেন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। বাকি দুজন পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার এনএসসি কোটায় পরিচালক মনোনীত হয়েছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ।
জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির সব কাউন্সিলরের মধ্য থেকে দুজন পরিচালক মনোনীত করতে পারে। রোববার বিকেলে এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই দুই পরিচালকের মনোনয়নের চিঠি পাঠান। এর মধ্য দিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।
https://slotbet.online/