• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু

স্টাফ রিপোর্টার / ১৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশালের খয়রাবাদ নদীর ওপর প্রায় আড়াই হাজার ফুট দৈর্ঘ্যের একটি প্রী-স্ট্রেসড কংক্রিট গার্ডার এবং স্টিল গার্ডার সেতু নির্মাণ করতে যাচ্ছে।
এর ফলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়কের পটুয়াখালী অংশ হতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নির্বিঘ্ন হবে। ইতোমধ্যে ১৯টি স্প্যান বিশিষ্ট এ সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করেছে বরিশাল এলজিইডি।
মূল ভূখণ্ড থেকে সেতুটির অ্যাবাটমেন্ট ১০.৫০ মিটার উচ্চতায় নির্মিত হবে। প্রবাহমান খয়রাবাদ নদী দিয়ে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুটির ফ্রি-বোর্ড রাখা হয়েছে ১২.২০ মিটার বা প্রায় ৪০ ফুট। নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে সেতুটির মাঝের স্প্যানটি ১শ মিটার বা ৩২৭ ফুট প্রশস্ততায় নির্মিত হবে বলে নকশায় বলা হয়েছে। এছাড়া সেতুটির উভয় পার্শ্বে একটি করে অ্যাবার্টমেন্ট ছাড়াও ২২০ মিটার করে মোট ৪৪০ মিটার ভায়াডাক্ট আকারে নির্মাণের কথা রয়েছে।
সরকারের নিজস্ব অর্থে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র গ্রহণ ও আর্থিক মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরে কার্যাদেশ প্রদানের ৩৬ মাসের মধ্যে সেতুটির নির্মাণসহ হস্তান্তর সম্পন্ন করতে হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মধ্যে খয়রাবাদ সেতুটির নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদী এলজিইডির দায়িত্বশীল মহল। ২০৩০-এর মার্চে এ সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথাও জানিয়েছেন এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আল ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/