• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য। এসব বর্জ্য শুধু সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠছে। তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।
 শুক্রবার সকাল সারে দশটায় স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে সৈকতের ২ কিলোমিটার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের মাঝে সচেতনতা প্রচারনা চালানো হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)মো খলিল আহমেদ। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কাউসার হামিদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল  ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষ পায়রায় আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/