• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষ পায়রায় আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, একশনএইড, গুডনেইবারস, ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড কনসার্ন এবং জাগোনারী এর সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।  বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী কেএম সাইদুর রহমান,  মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক  জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে যাওয়া তাপমাত্রা কমাতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান। আলোচনা সভা ও শোভাযাত্রায়  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং উন্নয়ন ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/