• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ক্রয়কৃত জমির নামজারি করতে গিয়ে কাঠ ব্যবসায়ীর কারাদন্ড

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বরিশালের গৌরনদীতে জমির নামজারি করতে গিয়ে দুলাল বেপারী (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জাল দলিল দিয়ে নামজারির চেস্টা করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুলাল উপজেলার জঙ্গলপট্টি গ্রামের হানিফ বেপারীর ছেলে।

থানা হাজতে দন্ডপ্রাপ্ত দুলাল বেপারী জানান, দীর্ঘদিন আগে আমার ফুফুর কাছ থেকে ১.৪০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। ওই জমির নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করি। বৃহস্পতিবার (৪ জুন) ভূমি অফিসে শুনানি ছিলো। সেখানে কাগজপত্র নিয়ে হাজির হই। এসময় জাল দলিলের অভিযোগে আমাকে তিনমাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। তিনি আরও বলেন, আমি কোন জাল দলিল করিনি। আমাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের কাছে ফোন করা হলে বিষয়টি “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক আইডি থেকে পোষ্ট করে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে জানান। “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক আইডি থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শুরুতে জাল দলিল দিয়ে নামজারির আবেদন করেন, বিষয়টি ধরা পরলে তার কাছে সইমোহর চাওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) গণশুনানির সময় নতুন তৈরিকৃত সইমোহর নিয়ে জোর জবরদস্তি করেন। এসময় জাল দলিল দিয়ে নামজারি প্রচেষ্টা ও জোর জবরদস্তকরনের দায়ে মোবাইল কোর্টের আওতায় দুলাল বেপারী নামের একজনকে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/