• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ মধু গ্রেফতার

এস এম রেজাউল করিম, ঝালকাঠি / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু ঢাকায় গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার নামধারী ৬ আসামীর ১ নম্বরে রয়েছে মাসুদ মধু। ৬৯’র গণঅভুথ্যানের অভিসাংবাধিত নায়ক আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদের ধানমন্ডির জানাজায় অংশ নিয়ে নিজের ভেরীফাইড ফেসবুকে লাইভ করে বিভিন্ন শ্লোগান দেন মাসুদ মধু। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নামধারী ৬জনকে ও আরও ২’শত জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলা সুত্রে জানাগেছে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদের জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতারা। ধানমন্ডি থানার ১২নং রোডের তাকওয়া মসজিদে পাশে তারা নিশিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষরযন্ত্র করছিলো। দেশকে অস্থিতিশিল করার জন্য মিছিল করে দেশ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা। পুলিশ মাসুদ মধুকে সেখান থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি থানায় এসআই মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মধুসহ নামধারী ৬জন আরও ২’শত জনকে অজ্ঞাত আসামী করা মামলা দায়ের করা হয়। মামলার ১নং আসামী মাসুদ মধু। মাসুদ মধুকে সে মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার পর ঝালকাঠি থানায় মাসুদ মধুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় ধানমন্ডি থানা। ইতোমধ্যেই ঝালকাঠি থানার ৫টি মামলার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠি থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আল মাসুদ মধুকে সন্ত্রাস বিরোধী আইনে ধানমন্ডি থনার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় থাকা বিভিন্ন আইনে ৫টি মামলা রয়েছে। সে মামলায় ইতিমধ্যেই তাকে শোন এরেষ্ট দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/