• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

ভোলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ভোলা জেলা প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

ভোলায় নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের শিকার হচ্ছেন ভোলা ও দৌলতখানের বাসিন্দারা। প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার (৩১ মে) বেলা ১১টায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে দৌলতখানের বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভোলা ও দৌলতখানের ভুক্তভোগী গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীরা রাতে পড়াশোনা করতে পারছেন না, অন্যদিকে বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে ফ্যান, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। এ সময় তারা আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধানে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার জন্য আলটিমেটাম দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/