প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশ্বাস করে। ইতোমধ্যে বিএনপি জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর স্বপ্ন ছিল একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যা বাস্তবাায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
সোমবার বিকেলে জেলা শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা দোয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার স্বল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান দেশের অর্থনীতি, কৃষি, শিল্প ও অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষিকে উৎপাদনমুখী করতে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গ্রামবাংলার মানুষকে বাড়ির আঙিনা ও পতিত জমিতে চাষাবাদে উৎসাহিত করতেন। তাঁর প্রচেষ্টায় দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। দেশের রপ্তানি খাত সম্প্রসারণ, তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার উন্মোচন করেছিলেন শহীদ জিয়া। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যা হবে আত্মনির্ভরশীল, উৎপাদনমুখী এবং আন্তর্জাতিক পরিমন্ডলে মর্যাদা সম্পন্ন। শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন প্রজন্মের আরও গবেষণা করা প্রয়োজন। তাঁর জীবন, কর্ম ও রাষ্ট্রচিন্তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শহীদ জিয়ার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি গুম খুনের প্রতিশোধ নিবেন দেশের উন্নয়ন করে। তিনি বারবার বলেছেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নত করাই তাঁর প্রধান লক্ষ্য। দেশে ফিরে তিনি বলেছেন, “আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান।” এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, আগামী পাঁচ বছরে সরকার এক কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি খাল-নদী পুনঃখনন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ, কর্মধারা ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর স্বপ্ন ছিল একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আলোচনা সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/