• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

দর্পন ডেস্ক / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।

চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও শিক্ষার্থীরা আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটিতে ভিন্নতা রয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।

এর পরের দুই দিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।

মাদ্রাসা : দেশের সব মাদ্রাসা-আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। স্কুল-কলেজের চেয়ে এই ছুটি এক সপ্তাহ বেশি।

মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/