• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুই পর্যটক ও এক পথচারী।পর্যটক রাব্বি (১৮), আবির (১৬) ও পথচারী মিমও গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা কাসাপুর  এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে দশটার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় মাঝিবাড়ি এলাকায় পৌছলে রাস্তা পার হতে চাওয়া মিম (১৮) নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকের চালক জিসানকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।নিহতর থানায় যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/