• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকতে পর্যটকের উন্মাদনা

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ২৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

সমুদ্র তটে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আর এ ঢেউয়ের সঙ্গে নোনা জলে গাঁ ভাসিয়ে মিতালীতে মেতেছেন অনেকে। কেউবা আবার বন্ধুদের সঙ্গে হৈইহুল্লোরে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে মেতেছেন বালু খেলায়। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ।
 ঈদের চতুর্থ দিনে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় হাজার হাজার পর্যটকের এমন উচ্ছাস লক্ষ করা গেছে। গত তিনদিনের তুলনায় সরকারী ছুটির শেষ দিনে অনেকটা বেড়েছে পর্যটকের সংখ্যা। আগতদের ভীড়ে বুকিং রয়েছে হোটেল মোটেলের ৮০ ভাগ কক্ষ। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
সৈকতের ঝিনুক দোকানী মো সগির বলেন,রোজার ঈদের পর আজকেই অনেক পর্যটক পেলাম,এভাবে পর্যটক থাকলে আমাদের পিছিনের লোকসা কাটিয়ে ব্যবসার মুখ দেখবো।
হোটেল সাউথ বিসের সত্বাধিকারী মো সোহেল আহম্মেদ বলেন,এতোদিন তেমন পর্যটক ধিলনা,কালকের চেয়ে আজকে পর্যটক অনেক বেশী,আমার হোটেলের ৮০ ভাগ রুম বুকিং রয়েছে।
ঢাকা থেকে আসা পর্যটক মো জুবায়ের বলেন, গতকাল কে কুয়াকাটায় আসলাম,আজকে প্রচুর পর্যটক। পদ্মা সেতুর পর থেকেই কুয়াকাটায় প্যটক বাড়ছে।এখন জরুরি দরকার ভাঙ্গা থেকে কুয়াকাটা সিক্সলেন সড়ক।তাহলে পর্যটক এখানে এসে মজা পাবে।আর পর্যটন ব্যবসায়ীরাও লাভবান হবে।
নারায়নগঞ্জের থেকে আসা মো কামরুল দম্পতি বলেন, আমরা রোজার ঈদেও আসছি এখানে, এখানের সবই মোটামুটি  ঠিক আছে তবে পর্যটন স্পটগুলোর যোগাযোগ ব্যবস্হা ততটা ভালো না।এইটার উন্নয়ন করা খুবই জরুরী।
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ জানান, গতকালের চেয়ে আজকে  পর্যটক অনেক বেড়েছে। প্রায় হোটেলেরই ৭০/৮০ রুম বকিং রয়েছে। আমরা তাদের সেবায় নিয়োজিত আছি।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের জিরো পয়েন্টের বক্সে সার্বক্ষনিক একটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল টিম মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমন উপভোগ করতে পারবে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক বলেন,গত দুদিনের চেয়ে আজকে অনেক পর্যটকের আগমন ঘটেছে।আমরা কয়াকাটার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্হার ব্যপারে কাজ করে যাচ্ছি।পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা পৌর প্রশাসন,থানা পুলিশ, টুরিস্ট পুলিশ সহ কলাপাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/