পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা। এঘটনায় মো রিয়াদ (১৭),মো সজীব খান (১৭) ও মো হৃদয় মোল্লা (১৮) নামের তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কিশোর তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।সে ঐ এলাকার পাটুয়া আলামিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এস,এস,সি পরীক্ষা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যাওয়ার সময় তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।এলাকাবাসী বলেন,আমরা এলাকাবাসী কিশোরগ্যাং এর আতঙ্কে আছি।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তাদের লিখিত অভিযোগ পেলের আইনী ব্যবস্হা নেয়া হবে। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।
এ রকম আরো সংবাদ...