• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত কুয়াকাটা

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
Oplus_131072

ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। গতকাল বিকাল থেকে সৈকতে পর্যটক সমাগম বাড়তে শুরু করে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদুল আযহায় খুব কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। সৈকতে অবস্থানরত পর্যটকরা হৈইহুল্লোরে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছাসে মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে মেতেছেন বালু খেলায়। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। আগত পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।
সৈকত ঘুরে দেখা গেছে, আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সঙ্গে ডুব সাঁতারে মেতেছেন। অনেকে প্রিয়জনের হাত ধরে দীর্ঘ সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার প্রিয়জনের সাথে সৈকতের ছাতা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। শিশু পর্যটকরা মেতেছে সৈকতের বালু খোঁড়া খুঁড়ি নিয়ে। পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবের আমেজ। শুধু জিরো পয়েন্টই নয় লেম্বুর বন, ঝাউ বন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের ভিড়।
এদিকে কুয়াকাটায় শুক্রবার বিকেল থেকে কাঙ্খিত পর্যটকের আগমন ঘটছে বলে জানিয়েছে হোটেল মোটেল সূত্র। এবছর লাখো পর্যটকের সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা।
ঢাকা থেকে আশা মোসা, মনিরুল ইসলাম  দম্পতি বলেন, ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কুয়াকাটা বেড়াতে এসেছি। ভালোই লাগছে দীর্ঘ সৈকতে হাঁটাহাঁটি, সমুদ্রে ডুব সাঁতার শেষে সৈকতের ছাতা বেঞ্চিতে বসে ফিস ফ্রাই, চটপটি, ফুচকা, বাদাম খাওয়া। প্রিয়জনকে সাথে নিয়ে সূর্যাস্ত-সূর্যোদয়ের দৃশ্য দেখা, সব মিলিয়ে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে এবারের কুয়াকাটা ভ্রমণ।
কুয়াকাটা হোটেল-মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদের ছুটিতে কুয়াকাটা উৎসবমুখর হয়ে উঠবে পর্যটকদের আগমনে। আবাসিক হোটেল মোটেলের কক্ষ বুকিংও বেড়েছে। পর্যটকদের সেবায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা টুরিস্ট পুলিশ পর্যটকদের সেবায় নিয়োজিত আছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসীন সাদেক বলেন,  পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। থানা পুলিশ, পর্যটন পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে  ভ্রাম্যমান আদালত নিয়োজিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/