• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে : তথ্য মন্ত্রী

গৌরনদী উপজেলা প্রতিনিধি / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, পুরো বিশ্ব এখন একটি অস্থিতিশীল পরিস্থিতি অতিক্রম করছে। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘর্ষসহ নানা ধরনের সংকট বিরাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মুসলমানদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তাই আজকের এই পবিত্র দিনে সারা পৃথিবীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হোক—এ দোয়া প্রার্থনা করতে হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বরিশালের গৌরনদীর দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজ সারা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ঈদুল আজহা এক মহান ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে ত্যাগের মহিমা ও আত্মোৎসর্গের শিক্ষা মানুষের সামনে তুলে ধরা হয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে কীভাবে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা ধারণ করতে হয়, প্রতিবছর এই উৎসবের মধ্য দিয়ে সেই মূল্যবোধই আমাদের মাঝে জাগ্রত হয়।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে আমরা দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করি, যেন মহান আল্লাহ আমাদের সবাইকে ঐক্য, ত্যাগ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে তিনি আমাদের দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।

ঈদ জামাত-পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় নানা শ্রেণি-পেশার মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/