• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

মেঘনায় নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

মৃতরা হলেন- হারুন বিশ্বাস (৩৫), নুর ইসলাম জোমাদ্দার (৫২) ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দার (৩১)। বুধবার সকালে নুর ইসলাম জোমাদ্দার ও ইব্রাহিম জোমাদ্দারের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হারুন বিশ্বাসের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

সোমবার বিকালে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে এই তিনজন নিখোঁজ হন।

হিজলা থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দ চন্দ্র দাস জানান, উদ্ধারকৃত লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় তিনজনই নিখোঁজ হয়েছিল। তাদের তিনজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/