• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

ঝড়ে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান

ভোলা জেলা প্রতিনিধি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ভোলার মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মালামালসহ পাঁচ ব্যবসায়ীর দোকানঘর মেঘনা নদীতে পড়ে ভেসে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো এনায়েত, আব্দুর রহমান, সোহেল, রাশেদ ও শরীফ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে পড়ে এবং অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়। এতে তাদের ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মো. এনায়েত বলেন, ঈদ উপলক্ষে অনেক কষ্ট করে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ফের ব্যবসা শুরু করবেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

মরপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু মুছা জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজ-খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/