• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

হাসপাতালে রোগী নিতে হয় বাঁশে ঝুলিয়ে

আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলার অবহেলিত একটি গ্রাম পশ্চিম জলিরপাড়। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩-৪ হাজার লোকের বসবাস। যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা।

ওই গ্রামের মোনাই অধিকারী (৬০), দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পরলে রাস্তা না থাকায় দ্রুতগতিতে তাকে চিকিৎসা সেবা দিতে পারেনি তার পরিবার।

পরদিন শনিবার দুপুরে বাড়ির লোকজন বাঁশের সঙ্গে নেট বেঁধে, তার ভিতরে অসুস্থ মোনাই অধিকারীকে বসিয়ে, কাঁধে করে দেড় কিলোমিটার পায়ে হেঁটে কোদালধোয়া-বড়ো মগড়া সড়কে দয়াল ওঝার দোকানের কাছে নিয়ে আসেন। ওখান থেকে ভ্যান যোগে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। মোনাই অধিকারীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেলেও চিকিৎসায় দেরি হওয়ায় রোববার তার মৃত্যু হয়।
মোনাই অধিকারী রাতে অসুস্থ হয়ে পরলে, যদি তাকে ওইদিন রাতেই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে হয়তো বাঁচানো সম্ভব ছিলো বলে জানান তার স্ত্রী রিনা অধিকারী (৪৫)।

এর পূর্বে একই বাড়ির ব্রজেন হালদারের স্ত্রী কুমুদিনী (৯০) হৃদরোগে আক্রান্ত হলে তাকেও টিনের উপর করে বাড়ির লোকজন দেড় কিলোমিটার পায়ে হেঁটে, মাথায় নিয়ে সড়কে পৌঁছে ভ্যান করে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

এ ব্যাপারে একই বাড়ির মোনাইর কাকা শ্বশুর সঞ্জয় হালদার বলেন, মোনাই অধিকারী রাতে অসুস্থ হলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় পরের দিন দুপুরে আমি, শাওন, শ্রীনিবাস, দ্বিপংকর, বিদ্যুৎ ও হৃদয় হালদার বাঁশে নেট বেঁধে কেন মোনাই অধিকারীকে নেটের মধ্যে বসিয়ে কাঁধে ঝুলিয়ে দয়াল ওঝার দোকানের কাছে সড়কে পৌঁছে ভ্যানে করে হাসপাতালে যাই।

এ ব্যাপারে পশ্চিম জলিরপাড় গ্রামের মালা হালদার (৩০) ও গোলাপি হালদার (৫৫) জানান, বেশী ভোগান্তিতে পরতে হয় বর্ষাকালে। পায়ে হাঁটা যায় না, নৌকাও চলে না। এই এলাকায় শিক্ষার্থীরা কোদালধোয়া প্রাথমিক, মাধ্যমিক ও পূর্ব জলিরপাড় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে অসুবিধায় পড়তে হয়য়। বেশী ভোগান্তিতে পরতে হয় সন্তান সম্ভবা কেউ অসুস্থ হলে। ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তা করার প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে আর আমাদের সংবাদ নেয় না।

বাকাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, ইউএনও স্যার আমাকে বলেছে মাটির কাজের জন্য কোনো বরাদ্দ নেই। আপনারা স্থানীয়ভাবে মাটির কাজ করলে আমি হেরিংবন্ডের কাজ করে দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক এ বিষয়ে বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়ার প্রয়োজন সে জায়গাটি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/