• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ঝড়ে গাছ উপড়ে পড়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুর জেলা প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে রুমানা ইয়াসমিন বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেষন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা ওই গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের স্ত্রী। তাঁদের তিনটি ছোট সন্তান রয়েছে।

নিহতের স্বামী মো. নজরুল ইসলাম জানান, ঝড়ের সময় তিনি ও তাঁর স্ত্রী রান্নাঘরের পাশেই ছিলেন। হঠাৎ প্রবল বাতাসে পাশের একটি বড় চাম্বল গাছ ঘরের দিকে হেলে পড়তে দেখে তাঁরা ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে গাছটি রান্নাঘরের চালাসহ তাঁর স্ত্রীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ননদ লিটু বেগম বলেন, ঝড়ের সময় তাঁরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে গাছ চাপা পড়ে রুমানার মৃত্যু হয়।

স্থানীয় সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান বলেন,`ঝড়ে দরিদ্র পরিবারের এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে।’

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/