• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

হিজলায় ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ৩

হিজলা প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) ও মো. হারুন বিশ্বাস (৪৫)।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়।
মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা আটজনের মধ্যে পাঁচজন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান।
তবে তিনজন নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এ ছাড়া উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরাও অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/