• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

চরমোনাই মাদ্রাসায় মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল ছাত্রী, জ্ঞান ফেরেনি ২০ ঘন্টায়ও

স্টাফ রিপোর্টার / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

বরিশালের চরমোনাই দরবার শরীফের কওমি মহিলা মাদ্রাসায় রিমা আক্তার নামের এক ছাত্রীকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ২০ ঘণ্টা পার হয়ে গেলেও জ্ঞান ফেরেনি তার। শুক্রবার (২২ মে) রাত ৯ টার দিকে চরমোনাই মাদ্রাসা ভবনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী রিমা আক্তার কওমি মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী।

পরিবারের অভিযোগ, মাদ্রাসায় এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ করায় পরিকল্পিত বুলিং বা নির্যাতনের শিকার হয়েছে রিমা। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, আত্মহত্যার উদ্দেশ্যে ভবন থেকে লাফ দিয়েছে রিমা। ঘটনার ১৮ ঘণ্টা পার হলেও এখনও জ্ঞান ফেরেনি তার।

আহতের ভাই রিয়ন বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে ফোন করে জরুরি ভিত্তিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। হাসপাতালে আসার পর, রিমাকে নিয়ে আসা শিক্ষকরা একবার বলছেন গাড়ি দুর্ঘটনা, আরেকবার বলছেন মাদ্রাসার ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।’

তিনি বলেন, আমার বোন ছয়তলা থেকে লাফ দেয়ার কোনো কারণই নেই। রিমা তার শ্রেণি শিক্ষিকার বিরুদ্ধে ৫ মে একটা লিখিত অভিযোগ তৈরি করেছিল। এ নিয়ে আমাকেও মাদ্রাসায় ডেকেছিল। আমি রিমার হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মাফ চেয়ে এসেছি। এ নিয়ে হয়তো সে মাদ্রাসার অভ্যন্তরে বুলিংয়ের শিকার হতে পারে।

সঙ্গে থাকা আরও দুজন স্বজন বলেন, রিমা অত্যন্ত মেধাবী। সে ইচ্ছা প্রকাশ করেছিল, লেখাপড়া করে অনেক বড় হবে। তাছাড়া তার মনোবল অনেক শক্ত। সুতরাং সে কেন ছয়তলা থেকে লাফ দিবে? রিমা যে লাফ দিয়েছে তা দেখেছে কে? এখানে অন্য কোনো রহস্য লুকায়িত আছে।

চরমোনাই মহিলা মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন বলেন, শুক্রবার রাতে আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। সে ছয়তলা ভবনের নিচে বালুর উপরে পড়ে ছিল। কী ঘটনা ঘটেছে সেটা বলতে পারছি না। তবে মাদ্রাসার আয়া-বুয়ারা জানিয়েছে রিমা লাফ দিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে শেবাচিম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অচেতন রিমাকে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত রিমার জ্ঞান ফেরেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/