• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

মেহেন্দিগঞ্জে ভূমিসেবা মেলা শুরু 

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার ১৯ মে সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে স্থানীয় মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
উদ্বোধনের পর ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। র্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসকে ডিজিটাল ও হয়রানিমুক্ত করতে হবে। সাধারণ মানুষ যেন ঘরে বসেই দ্রুত, স্বচ্ছ ও সহজে ভূমিসেবা পায়, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোঃ রিয়াজুর রহমান জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এই মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান আবেদনসহ ভূমি সংক্রান্ত সকল সেবা এক জায়গায় পাওয়া যাবে। তিনি সাধারণ মানুষকে সেবা নিতে মেলায় আসার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/