ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি বাজারে জেলা তথ্য অফিসের আয়োজনে ২২ এপ্রিল বুধবার সকাল ১০ টায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় হাম-রুবেলা টিকাদান, শিশুবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, যৌন হয়রানি প্রতিরোধ, মোবাইলের অপব্যবহারসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশদ আলোচনা করেন। সভা শেষে হাম-রুবেলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় এবং প্রদর্শিত ডকুমেন্টারির উপরে কুইজ প্রতিযোগিতার মাধ্যেমে ১০ জন অশংগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।
সভায় বিনয়কাঠি ইউনিয়নের প্যানেল চেয়্যারম্যান মোঃ আহসান হাবীব হকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, ইউপি সদস্য বাসন্তী রানী ও আবদুল গফফার সরদার উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা তথ্য অফিসার প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
https://slotbet.online/