• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

মেহেন্দিগঞ্জের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তোপের মুখে চেয়ারম্যান

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল আনুমানিক ১১টার সময় ইউনিয়নের মাঝকাজী খেয়াঘাট এলাকার গোডাউন থেকে চাল বিতরণের সময় চাল কম দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের তোপের মুখে পরেন চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, ভিজিএফ কার্ডের চাল বিতরণের শুরুতেই ৩০ কেজির পরিবর্তে ২৭কেজি ৭০০ গ্রাম করে চাল দেওয়া হয়েছে। এরপর বিষয়টি নিয়ে কার্ডধারী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে তারা আপত্তি জানান এবং চেয়ারম্যান বাপ্পির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। পরে চেয়ারম্যান পুনরায় চাল মেপে প্রতি কার্ডে ৩০ কেজির পরিবর্তে ২৯ কেজি করে চাল বিতরণ করেন। আলিমাবাদ ইউনিয়নের জন্য মোট ২২৩টি ভিজিএফ কার্ডের চাল বরাদ্দ ছিল এবং সেই অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। চাল কম থাকার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো:রিয়াজুর রহমানের সাথে যোগাযোগ করেন স্থানীয়রা। পরে ইউএনও রিয়াজুর রহমানের নির্দেশে স্থানীয়দের সাথে চেয়ারম্যান বাপ্পির সমঝোতা হয়। পরবর্তীতে তার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী সমন্বয় করে ২৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
এছাড়া, চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পির বিরুদ্ধে প্রতি কার্ডধারীর কাছ থেকে ২০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি জানান, সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে। আর সরকারি নির্দেশনা অনুযায়ী বছরে একবার ২০০ টাকা করে কার্ডধারীদের কাছ থেকে নেওয়া হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ভিজিডি, ভিজিএফ কার্ড তৈরি করতেও ইউপি সদস্যদেরকে ৪ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে টাকা নিয়েও কার্ড না পাওয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। কিছু ভুক্তভোগী দাবি করছেন যে তার নামে ভিজিডি, ভিজিএফ কার্ড হয়েছে কিন্তু সেই ভিজিডি, ভিজিএফ কার্ডের চাল তিনি পায় না,জনপ্রতিনিধিরা অন্য ব্যক্তির মাধ্যমে তুলে নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/