সংখ্যা কখনও শুধু সংখ্যা থাকে না। সঠিক অনুপাতে বসালে তা গল্প বলে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তিনবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর তিনটি সংসদ নির্বাচনের হলফনামা পাশাপাশি রাখলে ঠিক সেই গল্পটাই ধরা পড়ে। ক্ষমতার পাঁচবছরে ২০০ শতাংশের বেশি আয়বৃদ্ধি হয়েছিল।
আওয়ামী লীগের শরিক টিপু জেলে রয়েছেন। সেখানে থেকেই তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছেন। এবারে দাখিলকৃত হলফনামায় তার আয়ের প্রায় ৮০ শতাংশ পতন ঘটেছে।
বরিশাল জেলার সবচেয়ে সম্পদশালী প্রার্থী টিপুর ২০১৮ সালের আয়ের সঙ্গে ২০২৫ সালের আয় তুলনা করলে দেখা যায়, সাত বছরে টিপুর আয় কমেছে প্রায় ৩৭ শতাংশ।
পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৮ সালের নির্বাচনে টিপু যে হলফনামা দেন, সেখানে তাঁর বার্ষিক আয় ছিল ৬ কোটি ১০ লাখ টাকার কিছু বেশি।
পাঁচ বছর পর, ২০২৩ সালের হলফনামায় গিয়ে সেই আয় দাঁড়ায় ১৮ কোটি ৭৭ লাখ টাকায়। হিসাব বলছে, এই সময়ের মধ্যে তাঁর আয় বেড়েছে প্রায় ২০৮ শতাংশ।
সহজ কথায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আয়ের পরিমাণ একাদশ নির্বাচনের চেয়ে তিন গুণেরও বেশি ছিল।
https://slotbet.online/