• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বাউফলে দেশীয় সংস্কৃতি সংসদের কমিটি গঠন

হারুন অর রশিদ, বাউফল / ১৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশে নতুন প্রত্যয়ে “দেশীয় সাংস্কৃতিক সংসদ “বাউফল উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
 গতকাল  শুক্রবার  (৩ জানুয়ারি) বিকাল ৫ টা‌য় বাউফল পৌর কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. খাইরুল কবির সভাপতি, মো. জাকির হোসাইন সহ-সভাপতি এবং ইকবাল হোসেন রুমি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. আবু সুফিয়ান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মো. মশিউর রহমান, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুর রহিম, মো. সাকিব, মো. বশির উল্লাহ, মো. মাসুদুর রহমান ও আব্দুল্লাহ আল নাহিয়ান।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের পটুয়াখালী জেলা উপদেষ্টা অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ, বাউফল উপজেলা উপদেষ্টা মো. ইসহাক মিয়া, পটুয়াখালী জেলা সভাপতি রফিকুল ইসলাম বাশার, সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম এবং সহকারী পরিচালক (পটুয়াখালী জেলা) মো. আব্দুল হাকিম।
এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সাংস্কৃতিক সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি বাউফলে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/