• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদের পদায়ন আদেশ বাতিল। জাতীয় ছাত্রশক্তি বরিশাল সদর থানা শাখার আংশিক কমিটি অনুমোদন সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

বরিশালের ছয়টি আসনে ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় লিখিত বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা বলেন,
বরিশাল-১ আসন জমা পড়েছে ৫টি মনোনয়ন। বরিশাল-২ আসনে ১১টি, বরিশাল-৩ আসনে ১০টি, বরিশাল-৪ আসনে ৬টি, বরিশাল-৫ আসনে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পর মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।
বরিশাল জেলা রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন বিষয়ক যেকোন অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/