• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

ঘন কুয়াশার কারনে বরিশালের সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ! চরম দূর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার / ২৩১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বরিশাল-ঢাকা রুটসহ বরিশালের আভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রোববার সন্বধ্যা ৭ টার দিকে আকস্মিক এ সিন্ধান্তে চরম বিপাকে ও ভোগান্তির মধ্যে পড়েছেন বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরিন রুটের হাজার হাজার যাত্রী। ফলে বাধ্য হয়েই লঞ্চঘাট ত্যাগ করেন কয়েক হাজার যাত্রী।

বরিশাল বিআইডব্লিউটিএ সূত্র জানায়, হঠাৎ করে ঘন কুয়াশারকারনে সারা দেশেই নৌ দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নৌ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আকস্মিক লঞ্চ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ-দূর্ঘটনা কমাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।
বরিশাল নদী বন্দর থেকে আজ রোববার রাত ৯ টার দিকে এমভি এমন খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়রা রুটসহ পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে।
যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া সপ্তাহের প্রথম দিন হওয়ায় বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, ফলে তারা দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছেন। এছাড়া জরুরী প্রয়োজনে অনেকে দুই থেকে তিন গুন অতিরিক্ত টাকা খরচ করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
বরিশাল বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো : সোলেয়মান বরিশালের অভ্যন্তরিন রুটসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তি সিন্ধান্ত না দেওয়া পর্যন্ত সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিন্ধান্তে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/