• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

২ ডিসেম্বর বেলস পার্কে ৮ দলের সমাবেশ: প্রস্তুতি চূড়ান্ত

স্টাফ রিপোর্টার / ১৮০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আসন্ন ২ ডিসেম্বর বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিতব্য বরিশাল বিভাগীয় সমমনা ৮ দলীয় মহাসমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আজ বিকেল ৪টা ১৫ মিনিটে বরিশাল জেলা ও মহানগরের সমমনা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশস্থল বেলস পার্ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক সমন্বয়, আগত জনগণের প্রবেশ–প্রস্থান পথসহ সামগ্রিক প্রস্তুতি ঘুরে দেখেন। তারা চলমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।

শীর্ষ নেতারা বলেন, “এই সমাবেশ কোনো রাজনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; এটি জনগণের অধিকার, আকাঙ্ক্ষা ও দেশের ভবিষ্যৎ নির্মাণে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।” তারা আরও জানান, শান্তিপূর্ণ ও গণমুখী সমাবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা এ আয়োজনকে আরও সফল করবে।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১০ লক্ষ মানুষ এই মহাসমাবেশে উপস্থিত হবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার,
বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জোবায়ের গালিব,
মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,
খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের,
জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন,
এবং সমমনা ৮ দলের জেলা ও মহানগরের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/