• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

গ্রিন সিগনালের নামে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের

মুলাদী উপজেলা প্রতিনিধি / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মনোনয়ন পাননি তবুও গ্রিন সিগনাল পেয়েছেন বলে ধানের শীষের পক্ষে নিজের ভোট চেয়ে যাচ্ছেন বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদি) এর এক বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিনি দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বস্থানে সেটেছেন পোস্টার ও বিলবোর্ড।

আর এসব বিলবোর্ড ও পোস্টারে বরিশাল ৩ আসনের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মনোনয়ন না পেয়েও এমন কার্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেখানকার বিএনপি অঙ্গসংগঠন ও ভোটারদের মাঝে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন এমনি ভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ বিএনপি’র নেতাকর্মীদের।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭ টি আসনে মনোনয়ন দিয়েছে পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল ৩ আসন সহ সারাদেশের ৬৩ টি আসনে এখনো বিএনপির মনোনয়ন প্রদান করা হয়নি। কিন্তু এখানকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জয়নাল আবেদীন গ্রিন সিগন্যালের নামে অপপ্রচার করছেন।

ভোটারদের বিভ্রান্ত করছেন, তার এমনও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বলে অভিযোগ করেন তারা। পাশেপাশি দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীর পক্ষে ও ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দেয় বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া জয়নুল আবেদীনের অপপ্রচার রোধের অনুরোধ করেন তারা। নেতাকর্মীরা বলেন, দলের মনোনয়ন পাবেন এমন ব্যক্তি যিনি গত ১৫-১৬ বছর দলের পক্ষে ফ্যাসিস্টের বিপক্ষে অবস্থা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন এমন নেতাকে।

এই অভিযোগের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/