• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

ঢাকা-বরিশাল নৌ রুটে চলছে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

স্টাফ রিপোর্টার / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

শনিবার সকালে যাত্রী নিয়ে ফের ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে শতবর্ষী প্যাডেল জাহাজ ‘পিএস মাহসুদ’। এর আগে ঢাকা থেকে যাত্রী নিয়ে শুক্রবার সন্ধ্যায় বরিশাল পৌঁছায় জাহাজটি।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জাহাজটি বরিশাল নৌ-বন্দরে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ৮টায় ৪১ জন যাত্র‍ী নিয়ে ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। টানা সাড়ে ১০ ঘণ্টার যাত্রায় জাহাজটি বরিশালে পৌঁছায়। এর মধ্যে দিয়ে তিন বছর বিরতির পর বিআইডব্লিউটিসি ঢাকা-বরিশাল নৌ-রুটে যাত্রী পরিবহন শুরু করলো।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন বলেন, ‘প্রথম যাত্রায় যাত্রী সংখ্যা ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মোট ৪১ জন। তারমধ্যে ২০ জন চাঁদপুরে নেমে যান। অবশিষ্ট ২১ জন নিয়ে বরিশালে পৌঁছায়।
শনিবার (২৯ নভেম্বর) সকালে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় জাহাজটি বরিশালে পৌঁছার পর যাত্রীদের ফুল দিয়ে আভ্যর্থনা জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব ও জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল ইসলাম সুমন।

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য হলো এসি ও নন এসসি। ভাড়া নির্ধারিত হয়েছে প্রথম শ্রেণী ২৬শ’ টাকা ও দ্বিতীয় শ্রেণী ১৬৫০ টাকা ও তৃতীয় শ্রেণী (চেয়ার) ৬০০ টাকা।

নৌ-মন্ত্রণালয় জাহাজটির কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুন্ন রেখে নতুন করে সাজানো হয়। প্রতি শুক্রবার সকালে ঢাকা থেকে বরিশালে এবং শনিবার সকালে বরিশাল থেকে ঢাকায় যাত্রা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/