• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম

ববি’তে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ববি প্রতিনিধি / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৫ । ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ স্লোগানে ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এ উৎসব আয়োজন করে। এর আগে ২০২৩ সালে বিইউডিএস প্রথম ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন করেছিলো। এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

জানা যায় ইভেন্টটিতে ট্যাব রাউন্ডে দেশসেরা ৩২টি দল অংশগ্রহণ করে এবং ট্যাব রাউন্ডে প্রতিটি দল চারটি করে ডিবেট করে। ডিবেট আয়োজন করা হয় এশিয়ান পার্লামেন্টারি (এপি) সিস্টেমে। ট্যাব রাউন্ড থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে যায়। ফাইনাল রাউন্ডে যায় চুয়েট ডিবেটিং সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনাল রাউন্ডের মোশন ছিলো ‘এই সংসদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিজস্ব ক্ষেত্রে সফল ( ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ইত্যাদি) এমন ব্যাক্তিদের প্রাধান্য দিবে।’
সরকারি দলে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দলে ছিলো চুয়েট ডিবেটিং সোসাইটি।

বিজয়ী দল চুয়েট ডিবেটিং সোসাইটি। রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

বিইউডিএসের সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, ‘বিতর্কের মূল উদ্দেশ্য থাকে মানুষের মনের পরিবর্তন আনা, যুক্তির মাধ্যমে মানুষের নিজের চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতায় আমাদের ইভেন্টটির আয়োজন করা হয়েছিলো। আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো দেশসেরা বিতার্কিকদের একটা মঞ্চে নিয়ে আসা, যাতে বিভিন্ন অঞ্চলের বিতার্কিকরা নিজেদের সংস্কৃতি অন্যের সামনে তুলে ধরতে পারেন এবং সত্যকে তুলে ধরতে পারেন।’

প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মেধাবিকাশে সাহায্য করে।এধরনের আয়োজন আরো হোক। এমন ধরনের আয়োজনে আমি সর্বোচ্চ সাহায্য করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/