• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

মিষ্টি বিতরণের সময় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

দর্পন ডেস্ক / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে উল্লাসিত হয়ে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুকস্ট্যান্ডে।
নিহত রবিউল ইসলাম (২৫) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষনায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরন করছিলেন।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেয়ার বিষয়ে জানতে চায়।

এনিয়ে উভয়গ্রুপের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষ চলাকালীন পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুড়িকাঘাত করা হয়। এছাড়া সংঘর্ষে উভয়গ্রুপের ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা গুরুত্বর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর পুরো ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/