• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

বিএম কলেজ ছাত্রদলের নির্বাচন: সকাল থেকে চলছে ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব বাঁচায়ে গ্রহণ চলছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এতে কলেজ ছাত্রদলের ২ হাজার ৬৬৯ জন কর্মী ভোটাধিকার প্রয়োগ করবেন।

শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল।

সভাপতি ও সাধারণ সম্পাদক — দুইটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন — রাকিবুল ইসলাম জুবায়ের, অলিউল ইসলাম তামিম, সিরাজুল ইসলাম রাতুল, জাহিদুল ইসলাম ও মাকসুদুর রহমান।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন — তাহমিদা আক্তার জুঁই, হাসিবুল ইসলাম শান্ত, জান্নাতুল নাঈম ও ওয়ালিদ বিন সালাউদ্দিন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে ভোটারদের কাছে সমর্থন চাইতে ব্যস্ত সময় পার করছেন।

সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন, “বিএম কলেজ ছাত্রদল সবসময় ঐক্য ও আদর্শে বিশ্বাসী একটি সংগঠন। আমি নির্বাচিত হলে কলেজ ছাত্রদলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে কাজ করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে চাই।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পরে গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/