• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

আলেকান্দা সরকারি কলেজ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাহিমুল হাসান এমদাদ / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের অবকাঠামোগত সংস্কার ও শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে তারা আলেকান্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই”, “ভবন সংস্কার করো”, “শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও” ইত্যাদি শ্লোগান দেন। আন্দোলনের অন্যতম সংগঠক তৌহিদুল ইসলাম রোহান শিক্ষার্থীদের ১১ দফা দাবি তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে-শিক্ষক সংকট দ্রুত দূর করা, আইসিটি ল্যাব আধুনিকীকরণ, কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী-বান্ধব ব্যবহার নিশ্চিত করা, শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, অপ্রয়োজনীয় ভবন ভেঙে পরিবেশবান্ধব প্রকল্প তৈরি, পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাস চালু, বিজ্ঞানাগার সংস্কার, সহপাঠ কার্যক্রম জোরদার, ক্যান্টিন চালু ও ছাত্রাবাস নির্মাণ।

রোহান বলেন, “পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনকে নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্সিয়াল কলেজ করা হয়। ২০১৬ সালে এটি আলেকান্দা সরকারি কলেজ ঘোষণা দেওয়া হলেও আজও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। এমনকি ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত হওয়ার পরও কোনো সংস্কার হয়নি।” তিনি আরও বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে।”

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য রাজনৈতিক নয়; বরং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কলেজটিকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/