• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিলো : চরমোনাই পীর

ঝালকাঠি প্রতিনিধি / ২৬০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিলো। এই অশান্তির আগুন নিভানোর জন্য এখন শান্তির প্রতিক হাত পাখার বাতাস লাগবে। আজকে পটপরিবর্তনের সময় এসেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সারা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোন সংগঠনের নামে দুর্নীতি এবং বদনাম হয়নায় এরকম কোন ছাত্র সংগঠন আমার জানামতে নেই।

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডা:সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে তিনি বলেন,সিরাজীকে আমানত হিসেবে রেখে গেলাম। ৫৩ বছর অনেক নেতার নেতৃত্ব দেখেছি। এবারে অনুরোধ করবো ইসলামের নীতির আদর্শের নেতৃত্ব আমরা দেখতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, ডা: সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের ঝালকাঠির সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন,জাতীয় ওলামা মাশায়েক আম্মা পরিষদ মাওলানা মো.সেকান্দার আলী সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/