• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

সাংবাদিক আরেফিন তুষার আর নেই

দর্পন ডেস্ক / ২৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় দৈনিক কাল বেলার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরেফিন তুষার (৪০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে সদর রোডস্থ দৈনিক কাল বেলা পত্রিকার বরিশাল ব্যুরো (হাবিব ভবন) অফিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হট থানার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আরেফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা।

আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/