• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের বিভাগীয় মানববন্ধন অনুষ্ঠিত  

স্টাফ রিপোর্টার / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আজ ৩০ আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকায় আশ্বিনী কুমার হল চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরকারি কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: ইউসুফ মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু, এছাড়াও বক্তব্য রাখেন আন্দোলন বাস্তবায়ন কমিটি বরগুনা জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, পটুয়াখালী জেলা সভাপতি আব্দুল গনি, পিরোজপুর জেলা সভাপতি মো: তাজুল ইসলাম টিপু, ভোলা জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মামুনুর রহমান প্রমুখ।
৪ দফা দাবি হলো,
১. সরকারি কলেজের বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। ( শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স্ব স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করতে হবে।
২. চাকুরী রাজস্ব খাত স্থানান্তর পূর্বপর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করতে হবে।
৩. দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যাতিরেখে সরকারি বেসরকারিভাবে নিয়োগ বন্ধ করতে হবে৷
৪. অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরী থেকে ছাটাই বন্ধ করতে হবে, কল্যানকর নীতিমালা প্রনয়নের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যত উন্নয়ন ও চাকুরীর নিরাপত্তা প্রদান করতে হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/