• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি, পায়রা বন্দরে সতর্ক সংকেত বহাল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
 এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী সহ মোসুমী সবজি চাষীরা। এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা করছে আহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সকল মাছধরা ট্রলারের বেশীরভাগই নিরাপদে আশ্রয় নিয়েছে। বাকিরা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/