• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

শিক্ষক সংকটসহ ৫ দফা দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা, আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

মাহিমুল হাসান এমদাদ / ১৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে কোনো সদর্থক আশ্বাস না পাওয়ায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায় অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অধ্যক্ষ মঙ্গলবার বরিশালে ফিরলে ফের আলোচনার কথা রয়েছে।

তবে আন্দোলন চলাকালীন কলেজের ভর্তি ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি,বহুতল বিশিষ্ট ছাত্রী ও ছাত্রাবাস নির্মাণ,আধুনিক লাইব্রেরি এবং অডিটোরিয়াম নির্মাণ,কলেজগেট আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা,বার্ষিক বাজেট বৃদ্ধি,পর্যাপ্ত পরিবহন ও শিক্ষক সংকট নিরসন।

শিক্ষার্থীরা বলছেন, এসব সমস্যা দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দানা বাঁধে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এ কলেজের শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/