• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন বাকেরগঞ্জে জামায়াত সদস্যর ইসলামী আন্দোলনে যোগদান ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় গমবোঝাই কার্গোতে ফাটল, ক্ষতিগ্রস্ত ৮ স্পিড বোট বানারীপাড়ায় সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা নদীতে জীবন, মৃত্যুর পর কবরও জুটত না মান্তাদের,এবার হচ্ছে কবরস্থান

বাকেরগঞ্জে জামায়াত সদস্যর ইসলামী আন্দোলনে যোগদান

বাকেরগঞ্জ প্রতিনিধি / ২৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর একাধিক রাজনৈতিক কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। মো. শাহিন সিকদারের নেতৃত্বে একটি দল আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেয়। শুক্রবার (৩১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা দলে যোগদান করেন।

 

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন (রোকন ডাকুয়া) এর হাতে সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন শাহিন সিকদার। পরে তিনি বাকেরগঞ্জের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে দলের মুহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেন।

 

যোগদান প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন বলেন, শাহিন সিকদার তাঁদের দলের কার্যক্রমের প্রতি আগ্রহী হয়ে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। পরে দলীয়ভাবে দাওয়াত দেওয়া হলে তিনি নিজ ইচ্ছায় ইসলামী আন্দোলনে যোগ দেন।

 

শাহিন সিকদার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। এর আগে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত নির্বাচনে জামায়াতের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নিজ কেন্দ্রে দলটির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন বলে জানা গেছে। ঢাকায় অবস্থানকালেও তিনি জামায়াতের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

 

এক ভিডিও বার্তায় শাহিন সিকদার নিজেই জামায়াতের সঙ্গে পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগে রাজনৈতিকভাবে জামায়াতকে সমর্থন করতেন এবং বিগত নির্বাচনে তাঁর কেন্দ্রে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি জামায়াতের সমর্থন থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। এ সময় এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকেও সঙ্গে নিয়ে দলে যোগ দেওয়ার কথা জানান তিনি।

 

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ শাহিন সিকদারকে দলে স্বাগত জানান। দলের আমিরের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/