• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের কমিটিতে সঞ্জয় কুমার গুহ পুলক চ্যাটার্জির মৃত্যু সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ দেখিয়েছে : জহির উদ্দিন স্বপন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক বরিশালে পরিবহনের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের কমিটিতে সঞ্জয় কুমার গুহ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক সঞ্জয় কুমার গুহ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সঞ্জয় কুমার গুহকে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সঞ্জয় কুমার গুহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি অনলাইন সংবাদপত্র বরিশাল দর্পণ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সঞ্জয় কুমার গুহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তাকে এ দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে সঞ্জয় কুমার গুহ বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বরিশাল জেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/