• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের কমিটিতে সঞ্জয় কুমার গুহ পুলক চ্যাটার্জির মৃত্যু সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ দেখিয়েছে : জহির উদ্দিন স্বপন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক বরিশালে পরিবহনের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র

বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সদস্য কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

পুলিশ জানিয়েছেন, জুলাই আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি কাওসার হোসেন শিপন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/