• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন

মাহিমুল হাসান এমদাদ ও তৌহিদুল ইসলাম রোহান / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

“শব্দে জাগুক সৃজন, সাহিত্যে আলোকিত হোক মন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সাহিত্য পাতা’র সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার। এছাড়া সাহিত্য পাতার সদস্য হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিরুন নাহার এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অফিসার্স কাউন্সিলের সম্পাদক আব্দুল মান্নান, কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতা বিকাশে ‘সাহিত্য পাতা’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ আরও সমৃদ্ধ হবে।

এ সময় কলেজের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের প্রকাশনা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষা জীবনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘সাহিত্য পাতা’র সম্পাদক সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার বলেন, “কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা হয়েছে। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন বলেন, “গত তিন মাস আগে আমরা যেভাবে বিজ্ঞান বার্তা প্রকাশ করেছি, একই ধারাবাহিকতায় এবার আষাঢ়ে ‘সাহিত্য পাতা’ প্রকাশ করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশালের অন্যান্য কলেজের তুলনায় এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ।”

তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা জীবন, মেধার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীর সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/