• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজে নবীনবরণ অনুষ্ঠান: জরাজীর্ণ হোস্টেল ও বাস সংকট নিরসনে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশ্বাস দীর্ঘ অপেক্ষার অবসান: বিএম কলেজে পুনরায় সক্রিয় হচ্ছে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ বিএম কলেজের ডিগ্রি হলের সহকারী হোস্টেল সুপার(তত্ত্বাবধায়ক) মো: এনামুল হক। বরিশাল কোতয়ালী মডেল থানা ছাত্রশক্তির আহ্বায়ক এম.কে. জুনায়েদ, সদস্য সচিব আরাফাত ইসলাম তাসফিম বিএম কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদের পদায়ন আদেশ বাতিল। জাতীয় ছাত্রশক্তি বরিশাল কোতয়ালী মডেল শাখার আংশিক কমিটি অনুমোদন সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি

দীর্ঘ অপেক্ষার অবসান: বিএম কলেজে পুনরায় সক্রিয় হচ্ছে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’

আবির সিকদার, বিএম কলেজ প্রতিনিধি / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় গড়ে তোলার লক্ষ্যে পুনরায় শুরু হতে যাচ্ছে ‘বিএম কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর সার্বিক কার্যক্রম। কলেজ অধ্যক্ষ ক্লাবের সকল কার্যক্রম নিয়মিত পরিচালনা করার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।

 

​ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিয়মিত সেশন, প্রেজেন্টেশন, ওয়ার্কশপ ও বিতর্ক কার্যক্রম পরিচালিত হবে।

 

অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর বলেন,”বিশ্বায়নের এই যুগে যেকোনো ক্ষেত্রে নিজেদের সেরা প্রমাণ করতে ইংরেজি ভাষায় দখলের বিকল্প নেই। বিএম কলেজের শিক্ষার্থীরা যেন শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জন নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রে এবং বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা। এখানে নিয়মিত স্পোকেন ক্লাস, প্রেজেন্টেশন ও ওয়ার্কশপের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করব। আমি সাধারণ শিক্ষার্থীদের বলব, তোমরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করে তোলো।”

 

দীর্ঘদিন স্থগিত থাকার পর ক্লাবের নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শীগ্রই আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ভর্তি ও ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে।ইংরেজি ভাষায় বাকপটুতা অর্জন, প্রেজেন্টেশন স্কিল বাড়ানো এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির এই সুযোগ গ্রহণ করতে বিএম কলেজের সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

বিএম কলেজের ​অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম বলেন,​”ঐতিহ্যবাহী ব্রজমোহন(বিএম) কলেজ সবসময়ই মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রগামী। ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু হওয়া আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ব্যক্তিত্ব বিকাশে একটি বড় পদক্ষেপ। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ইংরেজি ও যোগাযোগ দক্ষতা সবচেয়ে বড় হাতিয়ার। আমি আশা করি, এই ক্লাবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কলেজ প্রশাসন থেকে ক্লাবের সব ইতিবাচক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/