বরিশাল মহানগরের আওতাধীন জাতীয় ছাত্রশক্তি বরিশাল সদর থানা শাখার আগামী ছয় মাসের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের আহ্বায়ক রাকিবুল ইসলাম শিহাব ও সদস্য সচিব হুসাইন আল সুয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ ২৮ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে এম.কে. জুনায়েদ এবং সদস্য সচিব হিসেবে আরাফাত ইসলাম তাসফিম-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. চান ফারাজি ও আদনান সানি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সুস্মিতা দাস ও আবির আব্রাহামের নাম উল্লেখ করা হয়েছে। প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইমুন ইসলাম অন্তু।
বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
https://slotbet.online/