• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

বাউফলে তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও, ব্যাংকে জমা ১২ লাখ টাকা

বাউফল উপজেলা প্রতিনিধি / ৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে চরম অনাহার আর অবহেলায় মানবেতর জীবন কাটানো সনাতন ধর্মাবলম্বী  তিন প্রতিবন্ধী ভাই  নিদু, রিপন ও সাধনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (৭ জুন) দুপুরে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই তিন ভাইয়ের একটি যৌথ ব্যাংক হিসাব খুলে দেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমেদ। একই সঙ্গে অসহায় পরিবারটির মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
​প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক বাউফল শাখায় তিন ভাইয়ের নামে এই যৌথ হিসাবটি খোলা হয়, যার নম্বর: ০২০০০২৫৮৪৫৪৮৮। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে মানবিক মানুষরা বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার হাত বাড়িয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে।
​আজ বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে ওই তিন ভাইয়ের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। তিন ভাইয়ের নামে খোলা এই যৌথ হিসাবটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার। ভুক্তভোগী ভাইদের দৈনন্দিন প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এই হিসাব থেকে টাকা তুলে তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে প্রশাসনের এই দেখভাল যেন ব্যাহত না হয়, সেজন্য উপজেলা কার্যালয়ে একটি স্থায়ী সরকারি নথি (ফাইল) সংরক্ষণ করা হয়েছে; যাতে পরবর্তী সময়ে নতুন কোনো কর্মকর্তা এলেও এই পরিবারটির প্রতি বিশেষ নজর রাখতে পারেন।
​এই মানবিক উদ্যোগের নেপথ্যে ছিলেন স্থানীয় কলেজ শিক্ষার্থী অমিত। তিনি প্রথমে এই অসহায় পরিবারটির দুঃখ-দুর্দশার কথা ইউএনও মো. সালেহ আহমেদ কে জানান। বিষয়টি জানার পরপরই ইউএনও তাৎক্ষণিকভাবে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় তাদের নগদ অর্থ এবং জরুরি খাদ্যসহায়তা প্রদান করেন। পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তাদের সরকারি প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করার নিশ্চয়তা দেন।
​অসহায় তিন ভাইয়ের পাশে জেলা ও উপজেলা প্রশাসনের দাঁড়ানোর এই অনন্য দৃষ্টান্ত সামাজিক যোগাযোগ  মাধ্যম,  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হওয়ার পর, সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তাদের  সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/