• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা, আহত ১৪

গৌরনদী উপজেলা প্রতিনিধি / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

বরিশালের গৌরনদীতে পিকআপভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এতে নারী, শিশু ও পুরুষসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সোমবার (১ জুন) ভোরে মহাসড়কের আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোরে মহাসড়কের আশোকাঠী এলাকায় বরিশালগামী চাঁদনী ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পড়ে যায়।

এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/